সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কী হবে? যা বললেন ফয়জুল করীম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০৫:৫১ পিএম

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কী হবে? যা বললেন ফয়জুল করীম

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশে মারামারি-হানাহানি-কাটাকাটি কিছুই থাকবে না। হিন্দুরাও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।”

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, “গত ৫৪ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়নি, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে ইনশাআল্লাহ সেই উন্নয়ন আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যেই সম্ভব হবে। আমাদের লক্ষ্য কেবল রাস্তা-ঘাট নির্মাণ নয়, বরং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।”

ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এবং রামগঞ্জ আসনের দলীয় প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারীসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।