ডিসেম্বর ৮, ২০২৫, ১০:১০ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জে সার ডিলারদের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডিলারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্যাশ মেমো ছাড়া সার বিক্রি, মজুদ না রাখা এবং ভুয়া ভাউচার তৈরির অপরাধে এই জরিমানা করা হয়।
আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সেতাবগঞ্জ পৌর শহরের মেসার্স আব্দুল লতিফ মোল্লা সার ডিলারের দোকানে অভিযান চালিয়ে বিসিআইসির সার ডিলার মো. আবুল কালাম আজাদ রিপন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।এছাড়া, একই অপরাধে উপজেলার ঈশানিয়া ইউনিয়নের বৈরাগী বাজারের সারের ডিলার আব্দুস সালাম মিন্টুর ম্যানেজার আশিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ম্যানেজার পয়েন্টে সার মজুদ না রাখা এবং ভুয়া ভাউচার তৈরির অপরাধে দোষী সাব্যস্ত হন।উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান জানান, চলতি আমন মৌসুমে সার ডিলার কর্তৃক কৃষক হয়রানি রোধের চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান আরও বেশ কয়েকদিন চলবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন