ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:৫৯ এএম
দিনাজপুরের পার্বতীপুরে পুলিশি অভিযানে অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা ১৩৫ বোতল মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় পার্বতীপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের গুলপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পার্বতীপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম-এর দিকনির্দেশনায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে ওসির নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গুলপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকার মোঃ শামীম হোসেন ওরফে গুড্ডু (৩৯)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় শয়ন কক্ষের পাশের বাথরুমের দরজার সামনে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে ৮০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) এবং ৫৫ বোতল উইনসেরেক্স (WINCEREX) উদ্ধার করা হয়।
একই সাথে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শামীম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন