জুলাই ২৩, ২০২৫, ০৭:৩১ পিএম
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ৯০০ কোটি টাকার সম্পদের খোঁজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২৩ জুলাই) সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি রাজউক বরাবর এই চিঠি প্রেরণ করে।
দুদকের কাছে অভিযোগ রয়েছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে বিচারপতি মানিক জাল নথি তৈরি করে পাঁচ একর জমিকে পৈতৃক সম্পত্তি হিসেবে দেখিয়েছেন। পরবর্তীতে তিনি নিজস্ব ডেভেলপার দিয়ে সেই জমিতে সাতটি বহুতল ভবন নির্মাণ করেছেন, যার আনুমানিক মূল্য প্রায় ৯০০ কোটি টাকা।
এছাড়াও, তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া পরিশোধ না করা এবং অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে।
দুদকের পাঠানো চিঠিতে বিচারপতি মানিকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দসহ তার যাবতীয় সম্পদের নথি চাওয়া হয়েছে। এই তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন