বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৮:৪৯ পিএম

হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট আগত রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার রিকাবী হাইস্কুল মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী দলের আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত গ্রামের এই মাঠে ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিকেল সাড়ে চারটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উক্ত টুর্নামেন্টের সভাপতি ও ছাত্রশিবির নেতা জহুরুল ইসলাম।

ডাবল গরু ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম মায়ের দোয়া উচাই দল।খেলার নির্ধারিত সময়ে পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে একটি গরু এবং রানার্সআপ দলের হাতেও একটি গরু তুলে দেন অতিথিবৃন্দ।

টুর্নামেন্টের সভাপতি জহুরুল ইসলাম বলেন, "সমাজের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে এবং মোবাইল আসক্তি থেকে দূরে সড়ে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।"এসময় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পীসহ অন্যান্যরা।