নভেম্বর ১১, ২০২৫, ০৯:২৬ পিএম
দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রশাসনের সাথে পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের নারী অংশগ্রহণকারীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয়ান ইউনিয়ন এর অর্থায়নে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় এনজিও পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্প অফিস, কাহারোলে প্রকল্পের সদস্যদের মাঝে উৎপাদনশীল সম্পদ হিসেবে ছাগল বিতরণ করা হয়।
এর আগে মুকুন্দপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামে আদিবাসী নাগরিক সমাজ সংগঠনের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করা হয়।
ছাগল বিতরণ শেষে উপজেলার স্থানীয় পর্যায়ে সুশীল সমাজ ও কর্তৃপক্ষের সাথে প্রকল্প অংশগ্রহণকারীদের মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়।এই সংলাপটি বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ এবং প্রকল্প অংশগ্রহণকারীদের সরকারি সেবা প্রাপ্তির লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আয়োজিত হয়। এর মাধ্যমে এসডিজি-১৩ (জলবায়ু কার্যক্রম) বাস্তবায়নের লক্ষ্যেও আলোচনা করা হয়।
উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকারানী সেহানবীশ।অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আশাদুজ্জামান শুভ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের মো. আব্দুস সালাম, তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ.স.ম. মনোয়ারুজ্জামান সরকার, এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. কাজী মাসুদুর রহমান সহ প্রকল্প অংশগ্রহণকারী ১০ জন নারী ও অন্যান্যরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন