সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

হাকিমপুরে ভেঙে পড়ার ঝুঁকিতে সরকারি ভবন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৭:৫৯ পিএম

হাকিমপুরে ভেঙে পড়ার ঝুঁকিতে সরকারি ভবন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একটি জরাজীর্ণ সরকারি ভবনে চরম ঝুঁকি নিয়ে চারটি অফিসের কার্যক্রম চলছে। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, পিলারের রড বের হয়ে যাওয়ায় ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মরতরা।

হাকিমপুর সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা এস এম আবু যায়িদ জানান, "এই ভবনের চারটি সরকারি অফিস কক্ষ একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

ছাদের ফাটল দিয়ে বৃষ্টির পানি ভেতরে পড়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হচ্ছে। পিলারের রড বের হয়ে যাওয়ায় কক্ষগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে।"

তিনি আরও বলেন, "অনেক সময় ছাদের পলেস্তারা খসে পড়ে অনেকেই আহত হয়েছেন। ভূমিকম্প হলে কী হবে, সেই চিন্তায় আমরা সব সময় আতঙ্ক নিয়ে অফিস করছি।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, ভবনটি অনেক পুরনো। ভবনটি সংস্কারের জন্য অনেকবার কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তিনি বলেন, "কবে যে সংস্কার হবে জানি না। তবে উপজেলা প্রশাসন থেকে খুব দ্রুত ভবনটি মেরামত করে দেওয়া হবে।"