সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে আগুনে পুড়লো ১১ বাড়ি, ঘর থেকে বের হতে না পেরে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:২৪ পিএম

নবাবগঞ্জে আগুনে পুড়লো ১১ বাড়ি, ঘর থেকে বের হতে না পেরে বৃদ্ধের মৃত্যু

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এ সময় ঘর থেকে বের হতে না পেরে রইচ উদ্দিন (৭০) নামে অসুস্থ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত সন্ধ্যা ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।নিহত: গুচ্ছগ্রামের বাসিন্দা রইচ উদ্দিন প্যারালাইজড হয়ে অসুস্থ থাকায় ঘর থেকে বের হতে পারেননি।

অন্যান্য ক্ষতি: ১১টি বাড়ির কাপড়-চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ছাড়াও সাতটি গরুও পুড়ে মারা যায়।পুলিশ ও স্থানীয়রা জানান, মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।এই ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি হচ্ছে। খুব দ্রুত তাদের সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।