শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

বিরলে প্রতিবন্ধী ফেডারেশনের স্মারকলিপি প্রদান: দাবি পূরণের আহ্বান

আতিউর রহমান

ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:৫৪ পিএম

বিরলে প্রতিবন্ধী ফেডারেশনের স্মারকলিপি প্রদান: দাবি পূরণের আহ্বান

ছবি-দিনাজপুর টিভি

বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস–২০২৫ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিরল উপজেলা পরিষদ চত্বরে "প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি- সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" প্রতিপাদ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রতিবন্ধী ফেডারেশন ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এই কার্যক্রমে সহযোগিতা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।র‍্যালি শেষে আলোচনা সভায় সিডিএ এর আঞ্চলিক সমন্বয়কারী মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম,

প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, উপজেলা প্রতিবন্ধী ফেডারেশন সভাপতি রাজিনা বেগম, সম্পাদক হোসেন আলী সহ অন্য সদস্যবৃন্দ।আলোচনা শেষে উপজেলা প্রতিবন্ধী ফেডারেশন ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ হতে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান অতিথিকে প্রদান করা হয়।