কাশী কুমার দাস
ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস–২০২৫ পালিত হয়েছে।
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (এসপিইউএস) উদ্যোগে ও টার্নিং পয়েন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান।
র্যালি শেষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন সভায় সভাপতিত্ব করেন।শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা'র সভাপতি তানজিদা পারভীন সিমা ও সাধারণ সম্পাদক হালিমা খাতুন এবং সিডিডি’র ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাঁদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে।