রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:০০ পিএম

দিনাজপুরে খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে সুইহারী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (সুইহারী ক্যাথলিক চার্চ, দিনাজপুর)-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৫ ডিসেম্বর-২০২৫) শহরের সুইহারী নভারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সভা আয়োজিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম।

সমিতির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিলারিউস কর্মকারের সভাপতিত্বে সম্মানিত ও আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রদেশের বিশপ মিস্টার সেবাস্টিয়ান টুডু এবং সুইহারী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার পাওলো পারলস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির চেয়ারম্যান হিলারিউস কর্মকার। সমিতির সেক্রেটারি যোহন মুরমুর সঞ্চালনায় এ সময় মঞ্চে বর্তমান ব্যবস্থাপনা কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় সংগীত ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়াও, মৃত সদস্য-সদস্যাদের আত্মার কল্যাণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও প্রার্থনা করা হয়।এর আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সমিতির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।