আতিউর রহমান
ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:২২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরলে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি-এর আয়োজনে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
এ সময় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: এমডি এবং সিইও মো. সাজ্জাদ ইয়াহিয়া।
ডিএমডি (কোম্পানি সচিব এবং হেড অব এডমিন) ঝর্না পারুল, ডিএমডি (সিএফও) মোহাম্মদ আরিফ হোসেন, ডিএমডি (ক্লেইমস এবং রি-ইন্স্যুরেন্স) মো. ইমরুল হাসান খাঁন, অ্যাসিস্ট্যান্ট এমডি (অবলিখন) মো. সামিউর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অব অডিট) এ. টি. এম. মোবাশ্বিরুল বাশার (শাকিল), ম্যানেজার (প্রশাসন ও মানব সম্পদ) সাইফুল ইসলাম এবং বিভিন্ন শাখার ইনচার্জবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ শেষে দুপুরে অতিথিবৃন্দ বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজিদিঘী ইসলামীয়া এতিমখানা চত্বরে ভিয়েতনাম খেজুর গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।