রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাদ্রাসার ২০০ শিক্ষার্থীর মাঝে শিল্পপতি আহসান হাবীবের কম্বল বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ১০:০৬ পিএম

মাদ্রাসার ২০০ শিক্ষার্থীর মাঝে শিল্পপতি আহসান হাবীবের কম্বল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

আজ সোমবার (৮ ডিসেম্বর) দিনাজপুরে মাদ্রাসার দুস্থ ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়া মাদ্রাসার মেঝেতে নতুন বিছানাও দেওয়া হয়।

দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে নিজ উদ্যোগে শীতবস্ত্র তুলে দেন মাদ্রাসার আজীবন সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও চট্টগ্রামের জাহাজ ব্যবসায়ী আলহাজ্ব মো. আহসান হাবীব।

শীতবস্ত্র বিতরণ শেষে আলহাজ্ব মো. আহসান হাবীবের অসুস্থ সহধর্মিণী এবং তাঁর পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সালাম হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. আব্দুল সালাম, ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার সহ-সভাপতি মোকসেদুল আলম, সাধারণ সম্পাদক মো. ইরফান আলী, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন বাবু, উপদেষ্টা ফারুক আহমেদ চৌধুরী, আলিনুর হক, আব্দুর রহিম, সদস্য রবিউল ইসলাম, আব্দুর রউফ, ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মামুনুর রশিদ।অনুষ্ঠানের আগে মো. আহসান হাবীব ঘুঘুডাঙ্গায় পারিবারিক গোরস্থানে তাঁর মরহুম পিতা ও মরহুমা মাতার কবর জিয়ারত করেন।