রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

ফাহিম হোসেন রিজু

ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৫৬ পিএম

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি এম.এ গাফফার প্রধান।নতুন কমিটিতে এম.এ গাফফার প্রধান (দৈনিক তিস্তা) সভাপতি এবং সেলিম রেজা (আলোকিত সকাল) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা:

পদ নাম প্রতিষ্ঠান
সহ-সভাপতি তোজাম্মেল হক সাপ্তাহিক জয় ভিশন
সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দৈনিক সমরকম খবর
সহ-সভাপতি আহসান হাবিব রিয়ন দৈনিক আমার বাংলাদেশ
সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম  
সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া দৈনিক দেশ প্রতিদিন
সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান  
অর্থ সম্পাদক ইমরান প্রধান জনপদ সংবাদ
দপ্তর সম্পাদক ফাহিম হোসেন রিজু দিনাজপুর টিভি
প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম সাপ্তাহিক প্রত্যাশার আলো
ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক সোনার বাংলা

সাধারণ সভায় প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।