মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:০৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই ফোরাম এবং ইউথ চ্যারিটি অর্গানাইজেশন-এর যৌথ উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় এবার প্রায় ২০০ মানুষের মাঝে শীতের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি বলেন, "আসুন আমরা সবাই নিঃস্বার্থভাবে মানবতার সেবায় এগিয়ে আসি।
শীতার্তদের উষ্ণতার আকুতিতে সাড়া দেওয়ার সময় এখনই। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক বিত্তবান ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।" তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সিষ্টার সন্ধ্যা পিউরি ফিকেশন।
অ্যালামনাই ফোরামের আহ্বায়ক মো. মামুনুর রশীদ সরকার, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ-সহ শিক্ষকবৃন্দ, অ্যালামনাই ফোরাম এবং ইউথ চ্যারিটি অর্গানাইজেশন এর সদস্যবৃন্দ।উল্লেখ্য, মানবতার সেবায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই ফোরাম ২০১৯ সাল থেকে প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।