রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে মনোমুগ্ধকর কুচকাওয়াজে বিজয় দিবস পালন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৩১ পিএম

দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে মনোমুগ্ধকর কুচকাওয়াজে বিজয় দিবস পালন

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়।জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

উক্ত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং সম্মানিত পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

কুচকাওয়াজে দিনাজপুর জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী বাহিনী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্টসমূহ অংশগ্রহণ করে।

জনাব মো. মুকুল হোসেন, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুরের নেতৃত্বে গঠিত জেলা পুলিশের কন্টিনজেন্ট স্যালুটিং ড্রাইসের মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দকে অভিবাদন জানান।মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, প্যারেড কমান্ডার, কন্টিনজেন্ট কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবদুল হালিম সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।