সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে সমঝোতা চুক্তি স্বারক স্বাক্ষর অনুষ্ঠান

মো. ফরহাদ হোসেন

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৫৬ পিএম

বীরগঞ্জে সমঝোতা চুক্তি স্বারক স্বাক্ষর অনুষ্ঠান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে লার্নিং রুটস কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমন্বিত উদ্যোগের গুরুত্ব: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের সমঝোতা চুক্তির মাধ্যমে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় ঘটবে।

এতে শিশুদের শিক্ষার মান আরও উন্নত হবে এবং বিশেষ করে প্রান্তিক শিশুদের শিক্ষা নিশ্চিত করা সহজ হবে।"উপস্থিতি ও প্রতিশ্রুতি: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার খুর্শেদা ফেরদৌস, মোস্তারিরা বেগম ও হাসেম আলী। তাঁরা লার্নিং রুটস কেন্দ্রের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর কার্যকারিতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা ও সাধন দাস এবং লার্নিং রুটস কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।অনুষ্ঠান শেষে উভয় পক্ষের সম্মতিতে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করা হয়। এই চুক্তির ফলে উপজেলার লার্নিং রুটস কেন্দ্রগুলোর কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।