বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফাহিম হোসেন রিজু

জানুয়ারি ৫, ২০২৬, ০৩:২১ পিএম

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ গাফফার প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—প্রেস ক্লাবের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ও আহসান হাবীব রিয়ন, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদুল ইসলাম মেহেদী, অর্থ সম্পাদক ইমরান প্রধান, দপ্তর সম্পাদক ফাহিম হোসেন রিজু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম এবং ক্রীড়া সম্পাদক আব্দুল রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার জান্নাতুল ফেরদাউস কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।