জিন্নাত হোসেন
জানুয়ারি ৫, ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ জোহর দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর সকল অঙ্গ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু ও আবু তৈয়ব আলী দুলাল।
এছাড়াও আজীবন সদস্য গোলাম রসুল রকেট, রফিকুল ইসলাম পাভেল, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম এবং ম্যানেজার এএসএম আক্তার শামীমসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা মোনাজাতে অংশ নেন।মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাবলিক রিলেশন অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু) ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. রশিদুল ইসলাম।জিয়া হার্ট ফাউন্ডেশনের অধীনে পরিচালিত কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ক্যান্সার ইনস্টিটিউট এবং মোজাম্মেল হক কিডনী ইনস্টিটিউটের পক্ষ থেকেও পৃথকভাবে শোক প্রকাশ করা হয়।