সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অলিউর রহমান মিরাজ

জানুয়ারি ৮, ২০২৬, ০৪:৪১ পিএম

নবাবগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১২ জানুয়ারি দিনাজপুর সফরকে কেন্দ্র করে নবাবগঞ্জে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান লক্ষ্য ছিল ১২ জানুয়ারির সফরকে সফল ও সার্থক করা।

সভায় বক্তারা বলেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর প্রিয় নেতার আগমনে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এই সফরকে কেন্দ্র করে নবাবগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী জেলা সদরের কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ফতে এবং জেলা সদস্য আবু তাহের কারী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান আলী চৌধুরীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভায় সফরের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রেখে শোডাউন করার বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।