মোঃ নুর ইসলাম
জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহাসিক জাতীয় উদ্যান রামসাগরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া) দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
দিনাজপুর জেলা ও কেন্দ্রীয় ফারিয়া’র উপদেষ্টা অ্যাডভোকেট শুভ বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ফারিয়া বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মোঃ মাহফুজুল হক (মামুন)।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহফুজুল হক বলেন, "ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যসেবা খাতের একটি অবিচ্ছেদ্য অংশ। তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।
এই ধরনের আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করবে।"অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহজাহান আলী সাগর। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফারিয়া বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান। বিশেষ আলোচক ছিলেন রংপুর বিভাগীয় সহ-সভাপতি মোঃ রেজওয়ানুল হক বাবু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এ.এন.এম রাশিদুল ইসলাম, রেনেটা পিএলসি’র ডেপুটি ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, আরএসএম ফোরামের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আনিসুল হক জুয়েল। আমন্ত্রিত অতিথি হিসেবে ম্যানেজার ফোরামের সভাপতি শামীম আহমেদ ও সৈয়দ ওয়াসিম আলী উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক মোঃ তুষার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।