জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৪৩ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে দিনভর ব্যাপক গণসংযোগ করেছে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শহরের ১১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও ব্যবসা প্রতিষ্ঠানে এই গণসংযোগ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগে নেতৃত্ব দেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন। প্রচারণায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু তাহের আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ মজুমদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজর সেতু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম লেবু।
এছাড়াও প্রচারণায় অংশ নেন ১১নং ওয়ার্ড বিএনপির সদস্য একরামুল হক রুমন, রেজওয়ানুল মজুমদার রুবেল, শাওন ইসলাম শান্ত, মাহবুব, বাবলু, মোস্তাক, সবুর ফারুকী এবং পৌর ছাত্রদলের সদস্য নাইব আনোয়ার প্রমী, ফাহিম, ফরহাদ, বেলাল হোসেন রাজু ও সায়েম ওয়াহেদ সিদ্দিকীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগকালে বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।” ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তারা তাদের রায় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন