সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বোচাগঞ্জে ব্র্যাকের বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:০১ পিএম

বোচাগঞ্জে ব্র্যাকের বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শাখা উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার মালিপাড়ায় ব্র্যাকের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ের শাখা উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মালিপাড়ায় আনুষ্ঠানিকভাবে স্কুলটির কার্যক্রম শুরু করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বোচাগঞ্জ শাখা (শিক্ষা) ম্যানেজার মো. রেজাউল করিম।এ সময় আরও উপস্থিত ছিলেন আকম আজাদ এবং মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায় প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে ব্র্যাকের শিক্ষা উপকরণ ও নতুন বই তুলে দেওয়া হয়।সংশ্লিষ্টরা জানান, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই ব্র্যাকের এই শিক্ষা কার্যক্রম কাজ করে যাচ্ছে। মালিপাড়ার এই নতুন শাখার মাধ্যমে স্থানীয় শিশুরা কোনো খরচ ছাড়াই প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।