ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:৫৯ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিরলের রাজুরিয়ায় উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০২৩৪) প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
লাইফ ওয়েল ট্রাস্টের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে বক্তারা এলাকার শিশুদের সার্বিক উন্নয়ন, সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, রাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ, সিঙ্গুল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহাবুর রহমান এবং মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই প্রকাশ রায়।
এছাড়াও বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান ও সহ-সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম আলোচনায় অংশ নিয়ে সামাজিক অবক্ষয় রোধে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।প্রকল্প ব্যবস্থাপক মার্টিন কিস্কু ও অ্যাকাউনটেন্ট সিদ্ধার্থ সরকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এলসিসি চেয়ারম্যান আনন্দ মোহন রায়, ইউপি সদস্য নূরবানু বেগম এবং শিক্ষক মনি চক্রবর্তী।
গোল টেবিল বৈঠকে অভিভাবক ও প্রকল্পের শিশুদের পক্ষ থেকেও প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন। সমাজকর্মী প্রভাত রায় ও টিউটর কৃষ্ণা রায়সহ স্থানীয় সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচকরা ঐক্যবদ্ধভাবে শিশু অধিকার রক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন