মার্চ ১০, ২০২৬, ০৯:৩৯ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর তথা উত্তরবঙ্গের অন্যতম প্রধান মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শহরের অরবিন্দ শিশু হাসপাতাল সংলগ্ন বিমল কুমার দেব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।অরবিন্দ শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শামীম কবির।
তিনি তার বক্তব্যে হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রমজানের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম ও রণজিৎ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক মো. শহিদুর ইসলাম খান (শাহীন খান) ও স্বরূপ বকসী বাচ্চু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রেমনাথ রায় এবং মেডিকেল সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. হারুন-অর-রশিদ এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঘুটু, শেখ আব্দুর রশিদ তোতা, মো. শফিউল্লাহ খান, কাশী কুমার দাস, বিধান চক্রবর্তী বাসু ও মোস্তাক খানসহ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইফতারের ঠিক আগে অরবিন্দ শিশু হাসপাতালের ভবিষ্যৎ অগ্রযাত্রা এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নতুন ঘাসিপাড়াস্থ আল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সাদেকুল ইসলাম। পুরো আয়োজনে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন