সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে আইডিইবি‍‍`র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৭, ২০২৬, ১০:১৫ পিএম

দিনাজপুরে আইডিইবি‍‍`র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

আইডিইবি‍‍`র ইফতার মাহফিল। ছবি-দিনাজপুর টিভি

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিনাজপুরের ওয়েলকাম ফুড এন্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরতে এবং পেশাজীবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে ইঞ্জিনিয়ারদের দেশ গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত করেন এবং পবিত্র রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল। 

দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন এবং চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডার মোকছেদ আলী মঙ্গোলিয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সংগঠনের জেলা শাখার নেতারা জানান, প্রতি বছরের ন্যায় এবারও সকল সদস্যদের অংশগ্রহণে এই আয়োজন সফল হয়েছে। ইফতার মাহফিলে প্রকৌশলীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।