সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

জেলা পরিষদের প্রশাসককে আইডিইবির ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২৬, ১১:৫৮ পিএম

জেলা পরিষদের প্রশাসককে আইডিইবির ফুলেল শুভেচ্ছা

প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আইডিইবি নেতৃবৃন্দ ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নেওয়ার সময় একদল জ্যেষ্ঠ প্রকৌশলী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা প্রদানকালে সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলর প্রকৌশলী এ আই এম মিজানুর রহমান, প্রকৌশলী নুরুল হুদা ও প্রকৌশলী রবীন্দ্রনাথ রায় জেলা পরিষদের নতুন প্রশাসকের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় আইডিইবি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ মনজুর মোর্শেদ সুমন। 

এছাড়াও প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, প্রকৌশলী মোঃ আব্দুল মমিন, প্রকৌশলী মোঃ লায়েক আলী ও প্রকৌশলী মোঃ আনিসুজ্জামানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন।ফুলেল শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ হওয়ার পর নবনিযুক্ত প্রশাসকের সাথে সংগঠনের নেতৃবৃন্দের এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইডিইবি’র বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সংগঠনের বর্তমান অগ্রযাত্রা এবং সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়কালে প্রকৌশলীগণ জেলা পরিষদের নতুন প্রশাসকের কাছে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। সেই সাথে জেলার সার্বিক উন্নয়নে পেশাজীবী হিসেবে তাঁদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। নবনিযুক্ত প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল প্রকৌশলীদের এই শুভেচ্ছা গ্রহণ করেন এবং সংগঠনের অগ্রযাত্রায় গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।