রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে দক্ষিণ এশিয়ার বৃহৎ ঈদগাহে নামাজ

মো: মামুনুর রশিদ

মে ২৮, ২০২৬, ১০:১১ পিএম

দিনাজপুরে দক্ষিণ এশিয়ার বৃহৎ ঈদগাহে নামাজ

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পবিত্র ঈদুল আযহার জামাত। এ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জামাতে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক মুসল্লি। নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজকরা।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান। ২২ একর আয়তন বিশিষ্ট এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক নির্মাণ শৈলীতে এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে।

প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে বৃহৎ এই ঈদগাহে বৃহস্পতিবার সকাল থেকেই সমবেত হতে শুরু করেন মুসল্লিরা। সকাল সাড়ে ৮টায় শুরু হয় নামাজ। এখানে ইমামতি করেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।

বৃহৎ এই জামাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।

নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা এ বিষয়ে কথা বলেন।

নামাজ শেষে বাংলাদেশের অগ্রগতি, মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।