জুন ৬, ২০২৬, ১০:০১ পিএম
দিনাজপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব স্কুল ও থেরাপি সেন্টার ‘সাইনিং লাইফ’-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৬ জুন শনিবার বিএনএসবি চক্ষু হাসপাতাল রোড সংলগ্ন তিন তলা ভবনে ব্রেইন ফাউন্ডেশন-এর পরিচালনায় এই সেন্টারের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. সাদেক আলী। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এই থেরাপি সেন্টারটি একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
উত্তরবঙ্গে উন্নত মানসম্মত থেরাপি সেন্টার না থাকার কারণে অনেক অভিভাবক সন্তানদের ঢাকা বা বিদেশে পাঠাতে বাধ্য হতেন। এখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুস্থ জীবন যাপনে এই সেন্টার বিশেষ অবদান রাখবে।
ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের সভাপতি অধ্যাপক ডা. সারওয়ার মোর্শেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রেইন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান তরুণ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান জেমি।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোকশেদ আলী মঙ্গোলীয়া, ক্যান্সার রিসার্চ সেন্টার দিনাজপুরের সভাপতি ডা. মো. হাফিজুল ইসলাম, ডা. মহিবুর হোসেন নিরব, ডা. মাস্তুরা বেগম, ডা. মো. জিয়ায়ুল হক, সহকারী অধ্যাপক ডা. কাওমী, ডা. রইছ উদ্দিন আহম্মেদ।
এছাড়া অকুপেশনাল থেরাপিস্ট মো. শামিম রহমান নাজু, স্পিচ থেরাপিস্ট মো. রাহাত ও মুক্তিযোদ্ধা আনোয়ার চৌধুরী বক্তব্য রাখেন।রোগীদের অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র অধ্যাপক ড. সফিকুজ্জামান ও রুমানা আরাফাত। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আদনান জুলফিকার ও মো. হাসিনুজ্জামান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন