জুন ২৯, ২০২৬, ০৭:৫৩ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত সেবক পার্টি ওলামা কল্যাণ পরিষদের এক বিশেষ আলোচনা সভা ও নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাঞ্চন জীবনীয়া দরবার শরিফ প্রাঙ্গণে এই সাংগঠনিক সভার আনুষ্ঠানিক আয়োজন করা হয়।
মুরাদপুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মো. কামরুজ্জামান শেরেগুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কাঞ্চন জীবনীয়া দরবার শরিফের প্রতিষ্ঠাতা মানবসেবক গুরুজী ড. জীবন চৌধুরী।
এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বক্তব্য পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত দিনাজপুর সদর উপজেলার আহ্বায়ক শাহ সুফি মো. বশির। সভায় আমন্ত্রিত বক্তারা ধর্মীয় মূল্যবোধের বিকাশ, সামাজিক কল্যাণ এবং ওলামাদের সুসংহত ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।সভায় বিশেষ মেহমান হিসেবে আরও বক্তব্য রাখেন দোগাছও তালপাড়া জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. খুরশেদ আলম, হাফেজ মাওলানা মো. হাসানুল কবির এবং গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প মসজিদের খতিব মাওলানা মো. মজনুর রহমান মজনু।
দিনাজপুর সদরের আলহাজ মো. হফিজুর রহমান হান্নানের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এনাশেতপুর বায়তুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. নুরুজ্জামান রাফি এবং আট নম্বর নল উপশহরের সিদ্দিকী নূরানী মাদ্রাসা অ্যান্ড একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো. সাদিকুল ইসলাম আল সাদিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন