জুলাই ৩০, ২০২৬, ০৯:৩৯ পিএম
আদর্শিক ও সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে দিনাজপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা উত্তর শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই ২০২৬ তারিখে উপশাখা মজবুতিকরণ ও পাঠাগার সমৃদ্ধকরণ সপ্তাহ উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
জেলা উত্তর শাখার সভাপতি সোহানুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক জেলা সভাপতি জুলফিকার আলী এবং সাবেক জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে উপশাখাগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নির্ধারিত কর্মসূচি সফল করতে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন