রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে জুলাই দিবস পালিত

মো: মামুনুর রশিদ

আগস্ট ৫, ২০২৬, ১২:৪১ পিএম

যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে জুলাই দিবস পালিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালের দিকে জেলা প্রশাসনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় জুলাই যোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই উপলক্ষে জেলার বিভিন্ন স্তরের মানুষ ও নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।শ্রদ্ধা নিবেদনের শুরুতে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. জেদান আল মুসা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই যোদ্ধারা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। 

এরপর শিশু একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতান্ত্রিক চেতনা রক্ষার আহ্বান জানান।দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।