রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মোঃ আব্দুর রাজ্জাক

আগস্ট ৫, ২০২৬, ০২:২৩ পিএম

বীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬-এর দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষ চত্বরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় সহকারী কমিশনার দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। 

অনুষ্ঠানে কৃষি, প্রাণিসম্পদ ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী মোট পনেরো জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।