আগস্ট ১২, ২০২৬, ০৫:০১ পিএম
ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা" প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং উত্তরবঙ্গ উন্নয়ন স্কুলের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় তরুণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বর্মন।
বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি মো. নুরনবী ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী, সমবায় কর্মকর্তা আহাদ আলী মন্ডল ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানজিদা খানমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।আলোচনা সভা শেষে অতিথিরা উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন