অলিউর রহমান মিরাজ
সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:১৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা বিএনপি'র উদ্যোগে এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সাংগঠনিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান (রাজা), উপদেষ্টা মো. নজরুল ইসলাম ফতে, সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান (গোর্কী), উপজেলা যুবদলের সভাপতি মো. মশিউদ দৌলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় ত্যাগীদের মূল্যায়ন করা এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।