রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৭ দফা দাবিতে দিনাজপুরে জাগপার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৬:৩৮ পিএম

৭ দফা দাবিতে দিনাজপুরে জাগপার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি-দিনাজপুর টিভি

জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে বিক্ষোভ ও মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জাগপা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দিনাজপুর জেলা জাগপার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের বাহাদুর বাজার থেকে শুরু হয়ে লিলির মোড় ও স্টেশন রোড প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় বাহাদুর মোড়ে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।কর্মসূচিতে নেতৃত্ব দেন জাগপা'র কেন্দ্রীয় সহ-সভাপতি মাহাবুব আলম ননী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল প্রধান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জাগপার সহ-সভাপতি বাপ্পি চৌধুরী, জেলা যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ওয়াসির রহমান রাফি, জেলা মহিলা জাগপা সভাপতি রেনু বেগম প্রমুখ।