সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অরবিন্দ শিশু হাসপাতালের ৭ তলা ভবনের ছাদ ঢালাই সম্পন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৩:২৯ পিএম

অরবিন্দ শিশু হাসপাতালের ৭ তলা ভবনের ছাদ ঢালাই সম্পন্ন

দিনাজপুরের ঐতিহ্যবাহী মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং উত্তরবঙ্গের অন্যতম আধুনিক হাসপাতাল হিসেবে পরিচিত অরবিন্দ শিশু হাসপাতালের ৭ তলা ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই ছাদ ঢালাই কাজের সময় উপস্থিত ছিলেন অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মো. রেজাউল করিম, রণজিৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক মো. শামীম কবির, কোষাধ্যক্ষ প্রেম নাথ রায়, সমাজকল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, শিক্ষা তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ মো. হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য অ্যাড. মো. রফিকুল ইসলাম ঘুটু, কাশী কুমার দাস ঝন্টু ও বিধান চক্রবর্তী বাসু।

এ সময় সাধারণ সম্পাদক মো. শামীম কবির বলেন, "আমরা রোগীদের, বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবন বৃদ্ধির পরিকল্পনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবার আমরা ৭ তলা ভবনের ছাদ ঢালাই কাজ সম্পন্ন করেছি। অরবিন্দ শিশু হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ, অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে সরকারি, বেসরকারি ও সমাজের বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন।"

এসময় হাসপাতালের চিকিৎসকরা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।