বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের মাসিক মিটিং অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৫:৪৪ পিএম

দিনাজপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের মাসিক মিটিং অনুষ্ঠিত

বহুজাতিক প্রতিষ্ঠান লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টরদের নিয়ে প্রতিষ্ঠানটির মাসিক পরিকল্পনা মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দিনাজপুর শহরের বালুবাড়ী বিশ্বরোডস্থ অফিসে সারাদিন ব্যাপী এই মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর (অ্যাডমিন) জনাব আনোয়ার হোসেন। মিটিংটি পরিচালনা করেন ডেপুটি ডিরেক্টর জনাব আবু ইউসুফ। সভায় সভাপতিত্ব করেন ইম্পেরিয়াল ডিরেক্টর জনাব রুহুল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন— জনাব আক্তারুল হক (ডি.ডি), জনাব রুহুল আমিন (ডি.ডি), জনাব মাকসুদ আলী (ডি.ডি), এবং জনাব ফলি ভূষণ রায় (ডি.ডি)। এই মিটিংয়ে মোট ৪৫ জন এক্সিকিউটিভ ডিরেক্টর অংশগ্রহণ করেন।

সভায় প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারফরম্যান্স উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিটি সদস্যই আমাদের শক্তি। সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।"

সভা শেষে সকল কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয় এবং আগামী দিনে ভালোভাবে কাজ করার আহ্বান জানান তিনি।