সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী: জেলা মহিলা দলের আনন্দ মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৬:৪২ পিএম

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী: জেলা মহিলা দলের আনন্দ মিছিল

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, দিনাজপুর জেলা শাখা।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা মহিলা দলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।উক্ত আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি।

এছাড়াও মিছিলে অংশ নেন জেলা মহিলা দলের সহ-সভাপতি সুলতানা রাজিয়া জুই, সাবেক সভাপতি নাজমা মসির, পৌর মহিলা দলের সভাপতি জেসমিন, সাধারণ সম্পাদক স্বপ্না, কোতোয়ালি মহিলা দলের সভাপতি সায়কা বেগম, সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ জেলা, পৌর ও সদর উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।