আতিউর রহমান
নভেম্বর ৬, ২০২৫, ০৮:৪৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম গড়ি, শিশু সুরক্ষা নিশ্চিত করি"—এই স্লোগানে স্থানীয় জনগণের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে বিরল উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, পৌরসভা, এনজিও, ইউনিয়ন পরিষদ, গ্রাম উন্নয়ন কমিটি ও পরিবেশ-বান্ধব গ্রাম কমিটির (বিরল, দিনাজপুর) যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর বিরল এপি'র সহযোগিতায় এটি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা।সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি ম্যানেজার নিতা ফ্লোরা দাস, বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা বেগম।
ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার রকেট, সিডিএ'র আঞ্চলিক ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস প্রমুখ।আলোচনা শেষে প্রধান অতিথি ইউএনও ইন্দ্রজীত সাহা উপজেলা পরিষদ চত্বরের আবর্জনা পরিষ্কারের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।