বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে ২৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৮:৫৯ পিএম

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে ২৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর পৌর এলাকায় ২৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক (WB) এর অর্থায়নে এই প্রকল্পের অধীনে শহরের রাজবাড়ী কাটাপাড়া থেকে লালবাগ বেঁড়ীবাঁধ মোড় পর্যন্ত পিসিবি রোড, আরসিসি ড্রেন, ফুটপাত ও স্ট্রিটলাইট স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মিজানুর রহমান সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিনসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান জানান, এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬১ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা।তিনি বলেন, "প্রকল্পটি সম্পন্ন হলে রাজবাড়ী কাটাপাড়া থেকে লালবাগ মোড় পর্যন্ত রাস্তাটি আধুনিক নগরমানের হবে, যান চলাচল সহজ হবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।"সময়সীমা ও বাস্তবায়ন

প্রকৌশলী মিনারুল ইসলাম আরও জানান, প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় ২০২৪ সালের ২৭ অক্টোবর এবং চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ২৭ অক্টোবর এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

  • প্রকল্পের কাজ: রাস্তা, ড্রেন, ফুটপাত ও স্ট্রিটলাইট স্থাপন।

  • বাস্তবায়নকারী সংস্থা: দিনাজপুর পৌরসভা।

  • ঠিকাদারি দায়িত্ব: রংপুরের মো. খায়রুল কবির রানা।