নভেম্বর ৭, ২০২৫, ০৮:৪৯ পিএম
৭ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকেলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কাউন্সিলর ও পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুরের ইন্সট্রাক্টর (সিভিল) মরহুম মেহেদুল ইসলাম সরকার-এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত দোয়া ও স্মরণসভায় মরহুমের কর্ম ও জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।আইডিইবি'র দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য প্রকৌশলী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
-
আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান
-
সহ-সভাপতি প্রকৌশলী শহিদুল ইসলাম
-
দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান
-
ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রকৌশলী সাজেউল ইসলাম সাজু
-
সিনিয়র সিটিজেন মেম্বার প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন
-
প্রকৌশলী মিজানুর রহমান
-
সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল আউয়াল
-
যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন
-
অর্থ সম্পাদক প্রকৌশলী জিএম ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে আইডিইবি'র সকল সদস্যবৃন্দ এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন