সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

আজ বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৪:৩৯ পিএম

আজ বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।বাজুসের ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবারের মতো ২ লাখ ৯ হাজার টাকা ছাড়িয়েছে।ক্রেতাদের সুবিধার্থে আজ থেকে কার্যকর হওয়া স্বর্ণের নতুন দামের তালিকা নিচে দেওয়া হলো:

স্বর্ণের মান নতুন দাম (টাকা)
২২ ক্যারেট ২,০৯,৫২০ টাকা
২১ ক্যারেট ২,০৩,০০০ টাকা
১৮ ক্যারেট ১,৭১,৪২৬ টাকা
সনাতন পদ্ধতি ১,৪২,৫৯২ টাকা

অপরিবর্তিত রুপার দাম

স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজারে বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়।

বাজুস জানিয়েছে, উল্লিখিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি (Making Charge) যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে এই মজুরির পরিমাণে তারতম্য হতে পারে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নতুন দাম কার্যকর থাকবে।