মে ২৫, ২০২৬, ০৯:৫৫ এএম
ইরান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য রোববার প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। সোমবার গ্রিনিচ মান সময় ১টা ৫ মিনিটে প্রতি ব্যারেল ব্রেন্ট ফিউচারের দাম দাঁড়ায় ৯৮ ডলার ৪৭ সেন্ট।
তবে এই মূল্য যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও এক-তৃতীয়াংশ বেশি।তেলের দর কমলেও জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ নতুন রেকর্ড গড়েছে। সোমবার সকালের লেনদেনে সূচকটি ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এদিকে তেহরানের সঙ্গে আলোচনা সুশৃঙ্খলভাবে এগোলেও দ্রুত চুক্তি স্বাক্ষরে তাড়াহুড়া না করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গবেষকদের মতে, সরবরাহের মূল সংকটে এখনো বড় পরিবর্তন আসেনি।
তেলবাজার বিশ্লেষক জুন গোহ জানান, হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাজারের অস্থিরতা পুরোপুরি কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে দামের এই নিম্নমুখী প্রবণতাকে ইতিবাচক হিসেবেই দেখছে বিনিয়োগকারীরা।জাপানি শেয়ারবাজারের ঊর্ধ্বগতি অর্থনীতিতে নতুন গতির ইঙ্গিত দিচ্ছে।
তথ্যসূত্র:


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন