বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

দেশের বাজারে সোনার দাম কত কমলো এবং আজ কত টাকায় বিক্রি হচ্ছে?

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১০:৪৪ এএম

দেশের বাজারে সোনার দাম কত কমলো এবং আজ কত টাকায় বিক্রি হচ্ছে?

সোনার নতুন দাম নির্ধারণ

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।সবশেষ গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

সেই দামেই আজ শুক্রবার দেশের বাজারে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৩ luxury ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এর আগে সবশেষ গত ২৪ জুন সকালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম ৪০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪০ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সোনার সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ ​​হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৭৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে বাকি ২৫ দফা।