বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৩:৫১ পিএম

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার পর তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবদুর রহমান খানের এই নিয়োগ সংক্রান্ত ফাইলের অনুমোদন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ঋণ, অনুদান, নীতিগত সিদ্ধান্ত এবং আর্থিক কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করেন। তার অনুপস্থিতিতে বিকল্প নির্বাহী পরিচালক দায়িত্ব পালন করেন এবং পর্ষদের কার্যক্রমে সহায়তা করেন।

আবদুর রহমান খান দীর্ঘদিন ধরে সরকারি উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করছেন। রাজস্ব প্রশাসনের প্রধান হিসেবে তার অভিজ্ঞতা বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে বাংলাদেশের অবস্থানের প্রসারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।