সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ১০:৩৩ এএম

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

দেশের বাজারে সবশেষ সমন্বয় অনুযায়ী স্বর্ণ ও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সোমবার ১৩ জুলাই জুয়েলারি দোকানগুলোতে মূল্যবান এই ধাতু দুটি গত ১০ জুলাই নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস গত ১০ জুলাই স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি করে। সেই অনুযায়ী ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭২৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। ভ্যাট বিক্রয়মূল্যের মধ্যেই অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৪ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। রুপার দাম সমন্বয় করা হয়েছে ৫৫ বার, যার মধ্যে ২৮ বার বেড়েছে ও ২৭ বার কমেছে।