শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

গ্যাস সংকট কাটাতে কত দিন সময় লাগবে জানালেন বাণিজ্যমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ০৪:৪৬ পিএম

গ্যাস সংকট কাটাতে কত দিন সময় লাগবে জানালেন বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

শিল্পকারখানায় চলমান গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ করতে আরও অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেটে কৃষি উন্নয়ন প্রকল্পের এক কর্মশালায় তিনি এ কথা বলেন।দীর্ঘদিনের এই সমস্যাটি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে মন্তব্য করেন তিনি।

সংকট নিরসনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্যমন্ত্রী জানান, জরুরি ও প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে দ্রুত কোনো সমাধান করা যায় কি না, তা নিয়ে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে এলএনজি এনে সাগরে ছোট জাহাজে স্থানান্তরের একটি সম্ভাব্য উদ্যোগ বিবেচনা করা হচ্ছে।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের কর্মপরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।