শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
স্বর্ণের দাম হ্রাস

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিল বাজুস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৬, ১০:৪৭ এএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিল বাজুস

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম সেদিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। আজ শুক্রবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৮১ টাকা। এর আগের দিন এই মানের স্বর্ণের দাম ছিল দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা চার হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৬৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।