রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমল, কার্যকর আজ সকাল ১০টা থেকে

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ১০:৫৭ এএম

স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমল, কার্যকর আজ সকাল ১০টা থেকে

স্বর্ণের দাম আবারও কমিয়েছে দেশের জুয়েলারি ব্যবসায়ীরা। তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮১ টাকা কমানো হয়েছে, যার ফলে ভ্যাটসহ এর দাম দাঁড়াল এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

শনিবার রাতে এই দর কমানোর সিদ্ধান্ত জানানো হয়েছে এবং আজ রোববার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দরে প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ৫ হাজার ৮৯০ টাকা কমে ১ লাখ ৮৪ হাজার ২১৬ টাকায় নেমেছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫ হাজার ১৫ টাকা কমে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪ হাজার ৪৯১ টাকা কমে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছিল। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৬৫ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৪ টাকা, ২১ ক্যারেটের দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮ হাজার ৯৮১ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্বর্ণের দর কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা এক হাজার ৯২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই সমন্বয়ের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬৫ দফা দাম বেড়েছে এবং ৭৭ দফা কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।